বুধবার জতিসংঘ টেকনলোজি ব্যাংক এমডির সঙ্গে আইসিটি প্রতিমন্ত্রীর বৈঠক

২ জুন, ২০২০ ০৭:২৯  
জীবনরক্ষাকারী স্বাস্থ্য প্রযুক্তিতে বাংলাদেশের গবেষণা ও উন্নয়ন এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আগামী ৩ জুন জাতিসংঘের টেকনলোজি ব্যাংকের (স্বল্পউন্নত দেশ) ব্যবস্থাপনা পরিচালক জশুয়া সেটিপা’র সঙ্গে ওয়েব বৈঠকে অংশ নিচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে এই বৈঠক। বৈঠক সঞ্চালনা করবেন স্বল্পোন্নত দেশগুলোর জন্য জাতিসংঘের 'টেকনোলজি ব্যাংক' প্রোগ্রামের ভাইস চেয়ারপারসন সোনিয়া বশির কবির। তিনি জানিয়েছেন, কোভিড-১৯ এবং মোকাবেলায় এই ওয়েব বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসিএস) শক্তিশালী করার জন্য একটি সমন্বিত পদ্ধতি অন্বেষণ করার পাশাপাশি জীবনরক্ষাকারী স্বাস্থ্য প্রযুক্তির নিয়ে জাতিসংঘের সঙ্গে সরকারের বিভিন্ন উদ্যোগে সহযোগিতা বাড়ানোর বিষয়ও আলোচনায় উঠে আসবে।